গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata সাক্ষী ৫১, রোজ শুনানি সোম থেকে

    সাক্ষী ৫১, রোজ শুনানি সোম থেকে

    0
    207
    আর জি কর হাসপাতালের তরুণী চিকিৎসককে খুন-ধর্ষণের ঘটনায় প্রাথমিক ভাবে আদালতে ৫১ জনের সাক্ষ্য গ্রহণ করা হতে পারে বলে খবর। আগামী সোমবার থেকে শিয়ালদহের অতিরিক্ত জেলা দায়রা বিচারকের এজলাসে এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হবে।
    দ্রুত বিচারের লক্ষ্যে প্রতিদিনই মামলার শুনানি হবে বলেও খবর। সাক্ষী তালিকায় নির্যাতিতার পরিবারের সদস্যেরাও আছেন। এই মামলার রুদ্ধদ্বার শুনানিও হচ্ছে। গত সোমবার এই মামলায় চার্জ গঠন করা হয়েছে। সে দিন খুন ও ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সঞ্জয় রায়ের বক্তব্য শুনেছেন বিচারক। ৮ অগাস্ট রাতে আর জি করে ধর্ষণ এবং খুন করা হয় এক তরুণী ডাক্তারি পড়ুয়াকে। সেই মামলায় গ্রেফতার করা হয় কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে।
    পরে আদালতের নির্দেশে কলকাতা পুলিশের হাত থেকে সিবিআই এই ঘটনার তদন্তের ভার নেয়। এখনও পর্যন্ত একমাত্র সঞ্জয়কে অভিযুক্ত করে চার্জশিট পেশ করেছে সিবিআই।
    ছবি  সৌজন্যে : ফাইল