গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk অস্ত্রোপচারের পরে ভেন্টিলেশনে মুকুল রায় 

    অস্ত্রোপচারের পরে ভেন্টিলেশনে মুকুল রায় 

    0
    152
    Mukul Roy on post operative ventilation
    Mukul Roy on post operative ventilation
    বাড়িতে পড়ে গিয়ে মাথায় রক্ত জমে গিয়েছিল রাজনীতিবিদ মুকুল রায়ের। এরপর দেরি না করে বুধবার রাতেই তাঁকে কলকাতার বেসরকারি হাসপাতালে এনে ভর্তি করা হয়েছিল।
    পরীক্ষা করে দেখা যায়, আঘাত পেয়ে মস্তিষ্কে রক্ত জমেছে মুকুল রায়ের। তাই মাঝরাতেই অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। দেড় ঘণ্টার ওপর অস্ত্রোপচার হয়। ওটি সফল হয়েছে বলে জানা গেছে। সেখান থেকে বার করে ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে। বৃহস্পতিবার তাঁকে ভেন্টিলেশন থেকে বার করে দেখা হবে, কেমন থাকছেন। এর পরে পরবর্তী চিকিৎসার কথা জানাবেন ডাক্তাররা।মুকুল রায়ের পারিবারিক সূত্রে খবর, বুধবার রাতে বাড়িতে পরে গিয়ে গুরুতর চোট পাওয়ায় তাঁকে প্রথমে কল্যাণী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে তাঁকে বাইপাস সংলগ্ন একটি মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়।