
মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ। মামলা গ্রহণ করার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছেন আইনজীবী তথা বিজেপি নেতা কৌস্তভ বাগচি।
যদিও উচ্চ আদালত জানিয়ে দিয়েছে, আলাদা মামলা নয়। ইতিমধ্যে এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা গৃহীত হয়েছে। মামলাকারী চাইলে তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা যুক্ত করতে পারেন। সোমবার শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় ২০১৬ সালের প্যানেল সম্পূর্ণ বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। চাকরি হারান ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক ও অশিক্ষক কর্মী। এই চাকরিহারাদের পাশে দাঁড়াতে গিয়ে আদালতের রায়কে বিজেপি প্রভাবিত বলে উল্লেখ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।









