গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk করম পুজোর শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর 

    করম পুজোর শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর 

    0
    415
    আদিবাসী সমাজের ভাই বোনদের করম পুজোর শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফেসবুক পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন, প্রকৃতি ও মানুষের নিবিড় বন্ধন উদযাপনের এই উৎসবে সামিল সবাইকে আন্তরিক শুভেচ্ছা। উৎসব হয়ে উঠুক আনন্দময়।
    বস্তুত, করম পুজো উপলক্ষ্যে পূর্ণ দিবস ছুটির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পর ২০২৩-র করম পুজোর দিনে রাজ্যে সকল আদিবাসী ভাই-বোনেরা পূর্ণ দিবস ছুটি উপভোগ করেছেন। স্বাভাবিক ভাবেই খুশির হাওয়া দক্ষিণের জঙ্গলমহল থেকে উত্তরের ডুয়ার্স। প্রাচীনকাল থেকে চলে আসা ঐতিহ্যবাহী এই পরব উপলক্ষ্যে আদিবাসী ভাই-বোনেরা সন্ধ্যাবেলায় করম গাছের ডাল এনে তা স্থাপন করে পুজো করেছেন। তারপর তাঁরা মেতে উঠবেন, নিজস্ব সংস্কৃতির গান বাজনায়। পরের দিন সকালে করম ডালকে জলাশয়ে ভাসিয়ে দেওয়া হয়। কচিকাঁচারা ঘরে ধানের গাছ এনে পুজো করে পান্না ও বড়রা ডালিগাড়া পর্ব দিয়ে করম পরব শেষ করেন।