গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International পশ্চিমী বিশ্বকে হামলার হুমকি মেদভেদেভের

    পশ্চিমী বিশ্বকে হামলার হুমকি মেদভেদেভের

    0
    141
    ছবি সৌজন্যে : এক্স

    পশ্চিমী বিশ্বকে হামলার হুমকি দিলেন রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট এবং বর্তমানে দেশটির সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা রাশিয়ান সিকিউরিটি কাউন্সিলের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ।তিনি বলেছেন, ন্যাটো জোট কিংবা তার ইউরোপীয় মিত্ররা যদি ইউক্রেন যুদ্ধকে আরও উসকে দিতে কোনও পদক্ষেপ নেয়, সেক্ষেত্রে পশ্চিমী বিশ্বে হামলা চালানো ছাড়া রাশিয়ার আর কোনও পথ থাকবে না।

    রুশ বার্তাসংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে মেদভেদেভ এই হুমকি দিয়েছেন।তিনি বলেছেন, ন্যাটো কিংবা তার কোনও ইউরোপীয় মিত্রকে লক্ষ্য করে হামলা করার কোনও পরিকল্পনা তাঁদের ছিল না। কিন্তু যদি তারা ইউক্রেন যুদ্ধকে আরও উসকে দিতে কোনও প্রকার প্রচেষ্টা চালায়, সেক্ষেত্রে পশ্চিমী বিশ্বে হামলা চালানো ছাড়া তাঁদের সামনে আর কোনও পথ খোলা থাকবে না। তাঁরা এজন্য প্রস্তুত। এদিকে সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে যুদ্ধবিরতির জন্য রাশিয়াকে ৫০ দিনের আল্টিমেটাম দিয়েছেন। এই সময়সীমার মধ্যে যদি যুদ্ধবিরতি না হয়, তাহলে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা জারির হুমকিও দিয়েছেন তিনি। তবে মস্কো বলেছে, সংঘাতে রাশিয়ার মূল লক্ষ্য ও উদ্দেশ্য যদি হাসিল না হয়,তাহলে এই আল্টিমেটামে কোনও কাজ হবে না।এদিকে ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের বৃহত্তম এবং সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্র জার্মানি সম্প্রতি ইউক্রেনে দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র প্যাট্রিয়ট পাঠিয়েছে। আমেরিকার কাছ থেকে কিনে এসব ক্ষেপণাস্ত্র ইউক্রেনে পাঠিয়েছে দেশটি।

    এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সহজেই ইউক্রেন থেকে রাশিয়ার রাজধানী মস্কোতে হামলা করা সম্ভব।সাক্ষাৎকারে মেদভেদেভ বলেছেন, পশ্চিমী বিশ্বের,ইউরোপ সরকার ও রাজনীতিবিদরা নির্বোধ। দ্বিচারিতা এবং দ্বৈত নীতি তাদের রক্তের মধ্যে মিশে আছে। নিজেদেরকে এখনও ঔপনিবেশিক প্রভু মনে করে তারা। ইউক্রেন যুদ্ধকে ঘিরে তারা যে বড় ধরনের হঠকারি পদক্ষেপ নেবে, তা অস্বাভাবিক নয়।