গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International সিরিয়া ভাগ হতে দেবে না তুরস্ক: এরদোয়ান

    সিরিয়া ভাগ হতে দেবে না তুরস্ক: এরদোয়ান

    0
    166
    ছবি সৌজন্যে : এক্স

    সিরিয়ার ভূখণ্ড কোনোভাবেই ভাগ হতে দেওয়া হবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসপ তাইয়্যিপ এরদোয়ান।ইসরায়েলকে রক্তপিপাসু ও সন্ত্রাসী রাষ্ট্র উল্লেখ করে তিনি বলেছেন, সিরিয়ার দ্রুজ জনগোষ্ঠীকে অজুহাত বানিয়ে দেশটিতে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। তিনি দৃঢ় ভাষায় জানিয়েছেন, সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় তুরস্ক কখনোই কোনো ধরনের বিভাজন মেনে নেবে না।

    আঙ্কারায় মন্ত্রিসভা বৈঠকের পর এরদোয়ান বলেছেন, তাঁরা অতীতেও সিরিয়ার বিভাজনে সম্মতি দেননি, এখনো দেবেন না, ভবিষ্যতেও দেবেন না।তিনি বলেছেন,গত দু’ দিন ধরে ইসরায়েল তার দস্যুবৃত্তিকে বৈধতা দিতে দ্রুজদের ব্যবহার করছে।তুর্কি প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যারা ইসরায়েলের ওপর ভরসা করছে, তারা শিগগিরই বুঝতে পারবে,তারা ভয়াবহ ভুল করেছে।এরদোয়ান আরও বলেছেন,ইসরায়েল একটি আইনবহির্ভূত, নীতিহীন, দাম্ভিক, লালসায় মগ্ন এবং রক্তপিপাসু সন্ত্রাসী রাষ্ট্র।

    একটি স্থিতিশীল সিরিয়া পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য জরুরি। অন্যথায় এর বোঝা সবাইকেই বহন করতে হবে।যারা নিপীড়ন ও গণহত্যার মাধ্যমে নিরাপদ ভবিষ্যৎ খুঁজে পেতে চায়, তারা ভুলে যাবে না,তারা কেবল পথিক, আমরা এই ভূমির আসল মালিক,বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান।