গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk বধূকে ধর্ষণ, অভিযুক্তকে জ্যান্ত পোঁতার হুমকি পরিবারের

    বধূকে ধর্ষণ, অভিযুক্তকে জ্যান্ত পোঁতার হুমকি পরিবারের

    0
    240
    বধূকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। জানতে পেরে অভিযুক্তকে জ্যান্ত পুঁতে ফেলতে চায় ক্ষুব্ধ নির্যাতিতার পরিবার।
    ধর্ষণের বিরুদ্ধে আন্দোলনের মধ্যে এবার ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে নরেন্দ্রপুরে। আর জি করকাণ্ডে রাত দখলের কর্মসূচিতে সামিল হয়েছিলেন অভিযুক্তর স্ত্রী। বিষয়টি জানতে পরে তিনিও স্বামীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। নির্যাতিতা জানিয়েছে শুক্রবার সকালে সন্তানকে স্কুলে দিতে গিয়েছিলেন তার স্বামী। অভিযোগ সেই সুযোগে বাড়িতে ঢুকে ধর্ষণ করে প্রতিবেশী ওই ব্যক্তি। কাউকে কিছু জানালে সন্তানকে মেরে ফেলার হুমকিও দেয়। পরে বিষয়টি স্বামীকে জানালে থানায় অভিযোগ দায়ের হয়। এরপরেই ক্ষোভে ফেটে পড়েছে পরিবার। পুলিশ প্রশাসন ব্যবস্থা নিতে না পারলে অভিযুক্তকে তাঁরাই জ্যান্ত পুঁতে দেবেন বলে হুমকি দিয়েছেন। যদিও ঘটনার পরেই অভিযুক্ত ওই ব্যক্তি এলাকা ছেড়ে পালিয়েছে।