
আর জি করে চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় সিবিআই তলবে আবারও ময়নাতদন্তকারী ডাক্তার অপূর্ব বিশ্বাস সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন।
আর জি করের ফরেন্সিক মেডিসিনের ডাক্তার অপূর্ব বিশ্বাসকে এর আগেও জেরা করেছে কেন্দ্রীয় এজেন্সি। অপূর্ব বিশ্বাসই দাবি করেছিলেন দেহের ময়নাতদন্ত দ্রুত করার জন্য চাপ দিয়েছিলেন তরুণী চিকিৎসকের কাকু পরিচয় দেওয়া এক ব্যক্তি। পরে জানা যায় তিনি নির্যাতিতার বাড়ির এলাকার প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়। তবে শুক্রবার কেন ফের অপূর্ব বিশ্বাসকে ডাকা হয়েছে তা নিয়ে কোনও মন্তব্য করেনি নি তিনি।
ধর্ষণ খুনের ঘটনায় ইতিমধ্যেই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। আগেই গ্রেফতার করা হয়েছিল সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে।
ছবি সৌজন্যে : নিজস্ব









