
২-৩ হাজার লোক যাদবপুর ঢুকলে ওরা কোথায় বাঁচবে? যাদবপুর কাণ্ডে মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়।
উল্লেখ্য, শনিবার রাজ্যের মন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেতা অরূপ বিশ্বাসের মুখেও কার্যত একই ধরণের হুঁশিয়ারি শোনা গিয়েছিল। সোমবার সৌগত রায়ের আরও দাবি, এটা সৌভাগ্য যে ছেলেটা আহত না হলে কেউ সমবেদনা দেখা না। যাদবপুরে একটা অসহ্য বাঁদরামির খেলা চলছে বলে অভিযোগ তৃণমূল সাংসদের।যাদবপুরের ঘটনায় উপাচার্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সৌগত রায়। এবিষয়ে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বৃক্তব্য ওঁদের কাউকেই পছন্দ হয় না, আসলে সবাইকে পিসির ঢোল বাজাতে হবে।
শিক্ষামন্ত্রীকেও আক্রমণ শানিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক। যাদবপুরকাণ্ডে মিথ্যাচার করছে শাসকদল, সাংবাদিক সম্মেলেন দাবি করেছেন এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য ।









