
এলাকায় তোলাবাজির প্রতিবাদ করেছিলেন, তার জেরে আক্রান্ত হতে হয়েছে উত্তর ২৪ পরগনার খড়দহ পুরসভার তৃণমূলের ভাইস চেয়ারম্যানকে।
দলীয় কার্যালয়ে চড়াও হয়ে ভাইস চেয়ারম্যান সায়ন মজুমদারকে হেনস্থার পাশাপাশি প্রাণে মারার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজন দুষ্কৃতীদের বিরুদ্ধে। সিসিটিভি ফুটেজে সেই হুমকির ঘটনা রেকর্ড করা হয়েছে। যদিও সিসিটিভি ফুটজে পরীক্ষা করে দেখেনি এস নিউজ। সূত্রে খবর, রহড়ার কল্যাণনগর বটতলায় দলীয় কার্যালয়ে শনিবার বসেছিলেন সায়ন এবং অন্য কয়েকজন। অভিযোগ আচমকা তিনটি বাইকে চেপে ৭-৮ জন দুষ্কৃতী সেখানে এসে পৌঁছায়। বাইক থেকে নেমে হেমন্ত মণ্ডল, পেঁয়াজ ছোটকা সহ আরও কয়েক জন দুষ্কৃতী সায়নের নামে গালিগালাজের পর তাঁকে ধাক্কা দিয়েছেন। বচসার পরেই সায়নকে প্রাণে মারার হুমকি দিয়ে ওই দুষ্কৃতীরা এলাকা ছাড়ে। ঘটনায় যথেষ্ট আতঙ্কিত ভাইস চেয়ারম্যান রহড়া থানায় অভিযোগ দায়ের করেছেন।
ব্যারাকপুর পুলিশের এসপিটি তনয় চট্টোপাধ্যায় জানিয়েছেন ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে






