
ছত্তীশগড়ের বিভিন্ন এলাকায় বুধবার ১০৮ জন মাওবাদী আত্মসমর্পণ করেছেন। হত্যা, হামলা, সরকারি সম্পত্তি ধ্বংসের মতো একাধিক হিংসাত্মক কার্যকলাপে যুক্ত এই মাওবাদীদের জীবিত অথবা মৃত সন্ধান দিলে চার কোটি টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছিল ভারত সরকারের মাওবাদী দমন সেল।
সুত্রের খবর, ছত্তীশগড়ের বিজাপুর, দন্তেওয়ারা, সুকমা ও নারায়ণপুরে এই মাওবাদীরা পুলিশ ও আধা সেনার যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। মাস তিনেক যাবতৎ আত্মসমর্পণ নিয়ে আলোচনা চলছিল নিরাপত্তা এজেন্সিগুলির সঙ্গে। তবে মাওবাদীরা এ ব্যাপারে সহমতে পৌঁছতে পারছিল না। দিন কয়েক আগে তারা আত্মসমর্পণের বার্তা পাঠায় নিরাপত্তা বাহিনীর কাছে।
মধ্য ভারতের ওই রাজ্যে কত দু’বছর ধরে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ যৌথভাবে মাওবাদী দমনে অভিযান চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে সংঘর্ষে শতাধিক মাওবাদী নিহত হয়েছেন। নিহত হয়েছেন বহু নিরাপত্তা জওয়ান।









