
মধ্যপ্রদেশে বিয়েবাড়ির যাওয়ার পথে ট্র্যাক্টর উল্টে চার শিশু-সহ ১৩ জনের মৃত্যু হয়েছে।দুর্ঘটনায় অন্তত ২৫ জন আহতও হয়েছেন।ঘটনাটি ঘটেছে রাজগড় জেলার পিপলোড়িজাদে।
জানা গিয়েছে, ট্র্যাক্টরে যারা ছিলেন তাঁরা সকলেই রাজস্থানে একটি বিয়েবাড়িতে যাচ্ছিলেন। আচমকা মাঝ রাস্তায় ওই ট্র্যাক্টরটি উল্টে যায়। আর তাতেই ঘটে বিপত্তি। যাত্রাপথেই দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা।রাজগড়ের জেলাশাসক হর্ষ দীক্ষিত জানিয়েছেন, ২৫ জন আহতদের মধ্যে ১৩ জনকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে। আহতদের মধ্যে দু’জনের মাথায় ও বুকে গুরুতর আঘাত লাগায় তাঁদেরকে ভোপাল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।মৃতের সংখ্যা আর বৃ্দ্ধি পাওয়ার আর কোনও সম্ভাবনা নেই। দুই ব্যক্তির আঘাত গুরুতর ছিল। কিন্তু তাঁরা এখন বিপদমুক্ত।









