গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National উদয়পুরে দুর্ঘটনায় মৃত ৪ নাবালক, তামিলনাড়ুতে ৩

    উদয়পুরে দুর্ঘটনায় মৃত ৪ নাবালক, তামিলনাড়ুতে ৩

    0
    79
    ছবি সৌজন্যে : এক্স
    উদয়পুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা। দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছে চারজন – যাদের মধ্যে তিন জনই নাবালক। আহত হয়েছেন আরও ছ’জন।
    দুর্ঘটনার আগে মোবাইলে রেকর্ড হওয়া প্রায় ন’মিনিটের একটি ভিডিও প্রকাশ্যে আসার পর ঘটনাটি নতুন করে আলোড়ন ফেলেছে। সেই ভিডিওতেই ধরা পড়েছে গাড়ির ভয়ঙ্কর গতি, বেপরোয়া ড্রাইভিং এবং শেষ মুহূর্তের আতঙ্ক। পুলিশ সূত্রে জানা গেছে, ছ’জন বন্ধু একটি গাড়িতে করে উদয়পুরে একটি মেহফিল-ই-মিলাদ অনুষ্ঠানে যোগ দেওয়ার পর চা খেতে বেরিয়েছিলেন। গন্তব্য ছিল পুরনো আমেদাবাদ হাইওয়ে। সেই সময় উল্টো দিক থেকে গুজরাটের দিকে যাওয়া আর একটি গাড়ির সঙ্গে তাদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। তাতেই মৃত্যু হয়েছে চারজনের। এদিকে, তামিলনাড়ুর কারুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একই পরিবারের তিন সদস্যের।
    মৃতদের মধ্যে রয়েছে এক বছরের এক শিশুও। মঙ্গলবার গভীর রাতে দ্রুতগামী বাসের সঙ্গে একটি স্কুটারের সংঘর্ষ হয়। পুরো ঘটনাটি ধরা পড়েছে এলাকার সিসিটিভি ক্যামেরায়।