গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home International ভারত-পাক যুদ্ধে ৭টি যুদ্ধবিমান গুলিতে নামানো : ট্রাম্প 

    ভারত-পাক যুদ্ধে ৭টি যুদ্ধবিমান গুলিতে নামানো : ট্রাম্প 

    0
    89
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    ভারত-পাক যুদ্ধের সময় পাঁচটি নয়, মোট ৭টি যুদ্ধবিমান গুলি করে নামানো হয়েছিল বলে নতুন করে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বারও অবশ্য কারা গুলি করে কাদের বিমান নামিয়েছিল, তা উল্লেখ করেননি তিনি।

    আরও এক বার তিনি দাবি করেছেন, তাঁর মধ্যস্থতাতেই ভারত-পাক সংঘর্ষবিরতি হয়েছিল। অন্যদিকে, পাকিস্তান একাধিক বার দাবি করেছে যে, ভারতের অন্তত ছ’টি যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে তারা। পাকিস্তানের দাবি প্রসঙ্গে প্রশ্ন করা হলে জেনারেল চৌহান বলেছিলেন, সম্পূর্ণ ভুল তথ্য।

    পরে ভারতের বায়ুসেনা প্রধান এপি সিং বলেছিলেন, ভারতের হামলায় পাকিস্তানের ছ’টি বিমান ধ্বংস হয়েছে। তার মধ্যে পাঁচটিই যুদ্ধবিমান। এ ছাড়া একটি বড় আকারের সামরিক বিমান ধ্বংস হয়েছে। ৩০০ কিলোমিটার দূর থেকে হামলা চালানো হয়েছিল বলেও জানান বায়ুসেনাপ্রধান।