গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk রাজ্য সংগঠন নিয়ে দিল্লিতে বৈঠকে সুকান্ত-শুভেন্দু 

    রাজ্য সংগঠন নিয়ে দিল্লিতে বৈঠকে সুকান্ত-শুভেন্দু 

    0
    143
    আর জি কর-কাণ্ডের পরবর্তী পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ বিজেপির সাংগঠনিক কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
     সূত্রের খবর, এবার জনমানসের ক্ষোভকে কীভাবে বিজেপির পক্ষে কাজে লাগানো যায় এবং সেই লক্ষ্যে কী কী রাজনৈতিক কর্মসূচি নেওয়া হবে তা নিয়েই মূলত আলোচনা হয়েছে বলে খবর।পাশাপাশি  দুর্গাপূজা মিটলেই বড় কর্মসূচি নিয়ে ঝাঁপাতে চলেছে বঙ্গ বিজেপি।জানা গিয়েছে, অমিত শাহ-জেপি নাড্ডার সামনে আর জি কর পরবর্তী পরিস্থিতি নিয়ে বিস্তারিত রিপোর্ট তুলে ধরেন সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী। একইসঙ্গে দুর্গা পুজো উদ্বোধনে অমিত শাহর কর্মসূচি চূড়ান্ত করতেও একপ্রস্থ আলোচনা হয়েছে বলে খবর। পশ্চিমবঙ্গের পাশাপাশি একাধিক রাজ্যের সিনিয়র নেতাদের সঙ্গে বিজেপির সর্বভারতীয় সভাপতির বাসভবনে বৈঠকে বসেছিলেন অমিত শাহ।