গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Newsdesk তিরুপতি লাড্ডু বিতর্ক : সিট তদন্তে স্থগিতাদেশ 

    তিরুপতি লাড্ডু বিতর্ক : সিট তদন্তে স্থগিতাদেশ 

    0
    125
    সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানি পর্যন্ত তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডু বিতর্ক মামলায় সিট তদন্তের উপর স্থগিতাদেশ জারি থাকবে।
    এমনটাই ঘোষণা করেছে অন্ধ্রপ্রদেশ সরকার।এই মামলার পরবর্তী শুনানি ৩ অক্টোবর। অন্ধ্রপ্রদেশ পুলিশের উচ্চ আধিকারিক দ্বারকা তিরুমালা রাও জানিয়েছেন, তদন্তের অখণ্ডতা নিশ্চিত করতেই সতর্কতা ব্যবস্থা হিসাবে সিট তদন্তের উপর স্থগিতাদেশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের চলমান শুনানির জন্যই আপাতত তদন্ত বন্ধ রেখেছেন তাঁরা। ইতিমধ্যেই তদন্তে তাঁরা অনেকটাই অগ্রগতি হয়েছেন। অনেকের বয়ান নথিভুক্ত করা হয়েছে।তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডু বিতর্কের তদন্ত শুরু করেছিল বিশেষ তদন্তকারী দল। চন্দ্রবাবু নায়ডুর সরকারের নির্দেশেই মামলার তদন্তভার হাতে নেয় তারা। একই বিষয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে।সোমবার বিচারপতি বিআর গভাই এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চে লাড্ডু বিতর্ক মামলার শুনানি ছিল। সেই শুনানিতে প্রশ্নের মুখে পড়েন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু।