গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National শক্তি বাড়াচ্ছে ফেঙ্গল, ভারী বৃষ্টিতে বিপর্যস্ত চেন্নাই-তামিলনাড়ু    

    শক্তি বাড়াচ্ছে ফেঙ্গল, ভারী বৃষ্টিতে বিপর্যস্ত চেন্নাই-তামিলনাড়ু    

    0
    100
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
    দীর্ঘ ক্ষণ ধরে চলতে পারে ঘূর্ণিঝড় ফেঙ্গলের-এর স্থলভাগে ল্যান্ডফলের প্রক্রিয়া। তার জেরেই তামিলনাড়ু উপকূলে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি।
    এমনটাই জানিয়েছে আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র। শনিবার রাতের দিকে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের প্রক্রিয়া শুরু হবে। তার চোখ আই স্থলভাগে সম্পূর্ণ ভাবে প্রবেশ করতে কয়েক ঘণ্টা লেগে যেতে পারে। ঠিক কোথায় এর ল্যান্ডফল হবে, তা স্পষ্ট করে বলা যাচ্ছে না। মনে করা হচ্ছে করাইকাল এবং মহাবলিপুরমের মাঝে ল্যান্ডফল হবে ঘূর্ণিঝড়ের। স্থলভাগে প্রবেশ করার সময়ে ঘূর্ণিঝড়ের ফলে হাওয়ার সর্বোচ্চ গতি হতে পারে ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত। ইতিমধ্যে চেন্নাই এবং উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। ফুঁসছে সমুদ্র। উপকূলবর্তী এলাকা থেকে বহু মানুষকে সরিয়ে ত্রাণ শিবিরে পাঠানো হয়েছে। খুলে দেওয়া হয়েছে একাধিক হেল্পলাইন নম্বর।
    পরিস্থিতির উপর নজর রাখছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন।রবিবার ভোর ৪টে পর্যন্ত বন্ধ চেন্নাই বিমানবন্দর। বাতিল করা হয়েছে ৫৫টি বিমান। বিঘ্নিত ট্রেন পরিষেবা।