গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Top News অভয়ার জন্মদিনে ৩ চ্যাম্পিয়নকে অভিনন্দন

    অভয়ার জন্মদিনে ৩ চ্যাম্পিয়নকে অভিনন্দন

    0
    925
    ছবি সৌজন্যে : নিজস্ব
    অভয়ার জন্মদিনে তাইকোন্ডোয় জাতীয় চ্যাম্পিয়ন কন্যাদের সংবর্ধিত করা হয়েছে আসানসোলে। তিন কন্যা, তিন বোন তাদের সংবর্ধিত করেছেন স্থানীয় বিধায়ক অগ্নিমিত্রা পাল।
    রবিবার আসানসোলের ডিসেরগড়ে সুচেতা, সুপ্রীতা ও রঞ্জিতাকে ফুল, মিস্টি দিয়ে অভিনন্দন জানিয়ে অগ্নিমিত্রার অভিযোগ, রাজ্যে নারীরা সুরক্ষিত নয়, এখনও ন্যায় বিচার পায়নি আর জি কর কাণ্ডে ধর্ষিত এবং নিহত তরুণী চিকিৎসক।
    নাচ, গান, শেখার পাশাপাশি ছেলে মেয়ে নির্বিশেষে সবাইকে মার্শাল আর্ট শেখার পরামর্শ দিয়েছেন অগ্নিমিত্রা। পাল বাড়ির এক চিলতে উঠোনের গণ্ডি পেরিয়ে সোনা, রূপো ও ব্রোঞ্জ মিলিয়ে ১০ পদক জয়ের পর আগামী দিনে আরও বড় হয়ে ওঠাই লক্ষ্য তাদের, জানিয়েছে স্বর্ণপদক জয়ী সুচেতা চ্যাটার্জি।