গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home International মাস্কের ‘বিদায়’ ,‘আবর্জনা’ বলল হোয়াইট হাউস

    মাস্কের ‘বিদায়’ ,‘আবর্জনা’ বলল হোয়াইট হাউস

    0
    110
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    আগামী কয়েক সপ্তাহের মধ্যে আমেরিকার ফেডারেল সরকারের দায়িত্ব থেকে সরে যাচ্ছেন টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক। তবে ট্রাম্প প্রশাসনের দাবি, এই ধরনের রিপোর্ট আবর্জনা মাত্র।উল্লেখ্য,আমেরিকা প্রশাসনে ধনকুবের ইলন মাস্কের প্রতিপত্তি খানিকটা খর্ব করা হবে,এবিসি নিউজ এবং পলিটিকো পত্রিকার রিপোর্ট অনুযায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ঘনিষ্ঠ মহলে একথা জানিয়েছেন।এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে শুরু থেকেই বিভিন্ন কাজে সামনের সারিতে দেখা গেছে ইলন মাস্ককে।

    মাত্র দু’ মাসের মধ্যেই সরকারের ব্যয় সংকোচনের কাজে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিশিয়েন্সি বা ডোজের প্রধান হয়ে একাধিক সরকারি দপ্তরে তালা ঝুলিয়েছেন ইলন মাস্ক। মিডিয়ায় প্রকাশিত এই নতুন রিপোর্ট বলছে, ইলন মাস্কের এই কাজে দ্বিধাবিভক্ত ডোনাল্ড ট্রাম্পের সহকারীরা।তবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট যদিও পলিটিকোয় প্রকাশিত এই খবরকে গার্বেজ বা, আবর্জনা বলে নস্যাৎ করেছেন।

    তার এক্স হ্যান্ডেলে ক্যারোলিন লিখেছেন, ইলন মাস্ক এবং প্রেসিডেন্ট ট্রাম্প এ কথা আগেই জানিয়েছেন ডোজে তার অসাধারণ কাজ শেষ হলে ইলন সরকারি পদ থেকে বিদায় নেবেন। অন্যদিকে এই সপ্তাহের শুরুর দিকে প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছিলেন মাস্ক কোনো এক সময়ে তার কোম্পানির কাজে ফিরে যাবেন। প্রেসিডেন্ট বলেন, ইলন মাস্ক অসাধারণ কাজ করছে। কিন্তু তাঁকে বড় সংস্থা চালাতে হয়। কোনো একটা সময় ইলন চলে যাবে। ইলন সেটাই চায়।