গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata বিজেপি একাই ১১০, দ্বিতীয় দফায় সম্পূর্ণ, পাল্টা শাহ

    বিজেপি একাই ১১০, দ্বিতীয় দফায় সম্পূর্ণ, পাল্টা শাহ

    0
    1
    ছবি সৌজন্যে :ফেসবুক

    প্রথম দফাতেই বিজেপি একাই ১১০টিরও বেশি আসন দখল করবে। আর বাকি কাজটা দ্বিতীয় দফাতেই সম্পূর্ণ হবে। নদিয়ায় তেহট্ট, রানাঘাটের সভা থেকে দাবি করেছেন অমিত শাহ।

    ফের একবার বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনের অবসান নিশ্চিত হয়ে গিয়েছে। ভোটারদের তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে তৃণমূলকে আক্রমণ করেছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথা মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে অনেক মতুয়া, নমশূদ্রদের নাম বাদ দিয়েছে। রাজ্যে বিজেপি সরকার এলে ৫ তারিখের পর প্রত্যেকর নাম সসম্মানে ভোটার তালিকায় ফিরিয়ে আনা হবে।

    তিনি আরও বলেছেন অনুপ্রবেশকারীদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার কথা বললে মমতা বন্দ্যোপাধ্যায় রাগ করেন। বার বার প্রশ্ন করেন কেন তিনি এটা করছেন। ৫ তারিখের পর বিজেপি ক্ষমতায় এলে প্রত্যেক অনুপ্রবেশকারীকে খুঁজে বের করে দেশ থেকে তাড়ানো হবে।