গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National তামিলনাড়ুতে চলন্ত ট্রেনের ধাক্কা স্কুলবাসে, ৩ পড়ুয়ার মৃত্যু

    তামিলনাড়ুতে চলন্ত ট্রেনের ধাক্কা স্কুলবাসে, ৩ পড়ুয়ার মৃত্যু

    0
    216
    ছবি সৌজন্যে : এক্স
    রেললাইন পেরনোর সময় চলন্ত ট্রেনের সঙ্গে ধাক্কায় মৃত্যু হয়েছে ৩ স্কুল পড়ুয়ার। আহত অনেক। মঙ্গলবার সকাল সাতটা নাগাদ দুর্ঘটনা ঘটে তামিলনাড়ুর চিদাম্বরমের সেমাঙ্গুপ্পামের কাছে থাকা একটি রেলওয়ে লেভেল ক্রসিংয়ে। জানা গিয়েছে, পড়ুয়াদের স্কুলে নিয়ে যাচ্ছিল বাসটি।
    প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, তাড়াহুড়োয় রেলওয়ে লেভেল ক্রসিং পেরনোর সময় দ্রত গতিতে আসা ট্রেনটি দেখতেই পাননি বাসের চালক। রেল লাইনের উপর বাসটি উঠতেই কুড্ডালোর থেকে মায়িলাদুথুরাইগামী ট্রেন সজোরে ধাক্কা মারে বাসকে। ট্রেনে ধাক্কায় স্কুলবাসটি বেশ কয়েক ফুট দূরে ছিটকে পড়ে উল্টে যায়। দুমড়ে মুচড়ে গিয়েছে বাসটি।
    জোরালো আওয়াজ শুনে আশপাশের লোকজন দৌড়ে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত বাস থেকে পড়ুয়াদের উদ্ধার করে। সূত্রের খবর, ঘটনাস্থলেই কমপক্ষে ৩ পড়ুয়ার মৃত্যু হয়। মারাত্মক জখম পাঁচ শিশু। আহত আরও অনেক পড়ুয়া। আহতদের কুড্ডালোর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।