গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National নিউমোনিয়ার সঙ্গে লড়াই শেষ, মৃত অভিনেতা ধীরজ কুমার

    নিউমোনিয়ার সঙ্গে লড়াই শেষ, মৃত অভিনেতা ধীরজ কুমার

    0
    141
    ছবি সৌজন্যে : এক্স
    নিউমোনিয়ার সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত হার মেনে প্রয়াত হয়েছেন জনপ্রিয় প্রযোজক ও অভিনেতা ধীরজ কুমার। সোমবার হঠাৎই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছিল। মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালের ভেন্টিলেশনে ছিলেন তিনি।
    মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। প্রয়াত ধীরজ কুমার তাঁর কেরিয়ার শুরু করেছিলেন প্রয়াত অভিনেতা রাজেশ খান্না এবং সুভাষ ঘাইয়ের সঙ্গে। ১৯৬৫ সালে ইন্ডাস্ট্রিতে পা রাখেন তিনি। মূলত ভৌতিক সিনেমায় নায়কের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন দর্শককূলের। পরে খলনায়কের চরিত্রেও অভিনয় করেন। সরগম, রোটি কাপড়া ওর মাকান এর মতো বহু বলি ছবি তাঁর ঝুলিতে রয়েছে।
    ১৯৭০ থেকে ১৯৮৪ এই সময়ের মধ্যে ২১টি পাঞ্জাবি সিনেমায় অভিনয় করেছিলেন, তারপর টেলিভিশন প্রযোজনার কাজ শুরু করেন। তাঁর সংস্থা ক্রিয়েটিভ আই-এর অধীনে সুপারহিট বেশ কিছ টেলিভিশন অনুষ্ঠানেও প্রযোজনা করেছেন। তিনি ওই সংস্থার চেয়ারম্যান ছিলেন। এবং ক্রিয়েটিভ ডিরেক্টর হিসাবেও কাজ করেছেন।