
সংসদে পহেলগাও হামলা নিয়ে আলোচনার দিনই জঙ্গি হত্যার ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছেন অখিলেশ যাদব। বেছে বেছে সোমবার দিনটাই বেছে নেওয়ার নেপথ্যে রাজনৈতিক স্বার্থ রয়েছে বলে অভিযোগ করেছেন অখিলেশ।
বিরোধিরা যাতে সরকারের বিরুদ্ধে আক্রমণ করতে না পারে সেই লক্ষ্যে অধিবেশনের দিনেই অপারেশন চালানো হয়েছে বলে মনে করেন অখিলেশ। সংসদে বক্তব্য রাখতে উঠে অখিলেশ বলেছেন, কেন সংসদে অধিবেশনের দিনই তিন জঙ্গিকে নিকেশ করা হয়েছে?
যদি সরকার প্রযুক্তিতে এতটাই পারদর্শী, তাহলে পুলওয়ামা হামলার সময় আরডিএক্স নিয়ে যাওয়া গাড়ি কেন নজর এড়িয়ে গেল। সোমবারের অভিযানকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন কনৌজের সাংসদ। পহেলগাঁও হামলায় গোয়েন্দা ব্যর্থতার দায় কে নেবে? হামলার পর অপারেশন সিঁদুরও সরকারের গোয়েন্দা ব্যর্থতার প্রতীক বলে দাবি করেছেন সপা সাংসদ।









