গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International রোহিঙ্গারা শরণার্থী! সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

    রোহিঙ্গারা শরণার্থী! সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

    0
    94
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    রোহিঙ্গারা শরণার্থী না অবৈধ অনুপ্রবেশকারী? প্রথমে সেটি বিবেচনা করতে হবে। বৃহস্পতিবার রোহিঙ্গা সংক্রান্ত একগুচ্ছ মামলার শুনানিতে এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের তিন বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ, রোহিঙ্গারা শরণার্থী না অনুপ্রবেশকারী, সেটি একবার স্থির হয়ে গেলে, তার পরে এই সংক্রান্ত অন্য বিষয়গুলি দেখা যেতে পারে।

    তবে সুপ্রিম কোর্ট এ-ও ইঙ্গিত দিয়েছে, অবৈধ অনুপ্রবেশ এবং তাঁদের বিতাড়নের বিষয়ে রাষ্ট্রের কী করণীয়, সে বিষয়ে শুধুমাত্র একটি নীতি স্থির করে দিতে পারে আদালত। এই সংক্রান্ত মামলাগুলিকে বৃহস্পতিবার তিনটি ভাগে ভাগ করে দিয়েছে শীর্ষ আদালত।

    একটি ভাগে থাকছে রোহিঙ্গা সংক্রান্ত মামলা। অপর ভাগে থাকছে রোহিঙ্গাদের সমস্যা সংক্রান্ত মামলা। এ ছাড়া একটি মামলাকে সম্পূর্ণ ভিন্ন বিষয়ের সঙ্গে সম্পর্কিত বলে জানিয়েছে আদালত। আপাতত প্রত্যেক বুধবার করে এই মামলাগুলির শুনানি হবে।