গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Kolkata পরীক্ষায় ‘না’, সাফ জানালেন চাকরিহারা সুমন

    পরীক্ষায় ‘না’, সাফ জানালেন চাকরিহারা সুমন

    0
    103
    ছবি সৌজন্যে : নিজস্ব
    পরীক্ষায় বসবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন চাকরিহারা শিক্ষকদের সংগঠন চাকরিহারা যোগ্য শিক্ষক মঞ্চে’র নেতা সুমন বিশ্বাস। একইসঙ্গে প্রতিবাদ জানাতে আগামী পয়লা সেপ্টেম্বর এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছেন সুমন বিশ্বাস-সহ চাকরিহারা শিক্ষক সংগঠনের একাংশ।
    চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস জানিয়েছেন, গত একুশে অগাস্ট পুলিশের কাছে আবেদন করা হয়েছে যাতে এই মিছিলের অনুমতি দেওয়া হয়। তবে আপাতত পুলিশের তরফে অনুমতি পাননি তাঁরা। তবে অভিযান যে হচ্ছেই বৃহস্পতিবার তা আরও একবার স্পষ্ট করে দেন সুমন-রা।
    এদিকে এসএসসি নিয়োগ কেলেঙ্কারি মামলার শুনানিতে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনকে তীব্র ভর্ৎসনা করল শীর্ষ আদালত। আগামী সাত দিনের মধ‍্যে এসএসসির ওয়েবসাইটে অযোগ‍্যদের নামের তালিকা প্রকাশের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।