গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Nadia এসপি অফিসের বাইরে ধর্নায় তমান্নার মা-বাবা

    এসপি অফিসের বাইরে ধর্নায় তমান্নার মা-বাবা

    0
    169
    ছবি সৌজন্যে : নিজস্ব
    তমান্না খুনের ৮১ দিন পরেও এখনও চার্জশিট দেয়নি পুলিশ। বিচার চাইতে গেলে উল্টে এসপি অফিসের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ।
    এরই প্রতিবাদে পুলিশ সুপারের অফিসের সামনে ধর্নায় বসেছেন তমান্নার মা-বাবা। তমান্নার মায়ের অভিযোগ এখনও ১৪ জন অভিযুক্ত ঘুরে বেড়াচ্ছে, পুলিশ ধরছে না। তাঁর আরও অভিযোগ এসপি-র সঙ্গে দেখা করতে গেলে মুখের ওপর দরজা বন্ধ করে দেওয়া হয়েছে।
    ২৩ জুন কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচনে জয়ের পর তৃণমূলের বিজয়উল্লাস থেকে ছোঁড়া বোমায় মৃত্যু হয় মোলান্দির বাসিন্দা ৯ বছরের তমান্না খাতুনের। সেই ঘটনায় উত্তাল হয়ে ওঠে রাজ্য।