
রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের ওপর বোমা হামলার ঘটনায় যে ৩ অভিযুক্তকে গ্রেফতার করেছিল, বুধবার তাদেরই বেকসুর খালাস করেছে আদালত।
তিন জনের কারও বিরুদ্ধেই উপযুক্ত প্রমাণ মেলেনি। বুধবার আদালতে শুনানিতে বিচারক ৩ অভিযুক্তকে মুক্তির নির্দেশ দিয়েছে। ২০২১-র ১৭ ফেব্রুয়ারি রাতে তৎকালীন মন্ত্রী জাকির হোসেন কলকাতায় দলীয় বৈঠকে যোগ দেওয়ার জন্য ট্রেন ধরতে মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনে গিয়েছিলেন। সেখানে প্ল্যাটফর্মে রাখা এক ব্যাগে রাখা বোমায় বিস্ফোরণে গুরুতর জখম হন। এই ঘটনায় প্রথমে রাজ্য সরকার সিট গঠন করে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছিল। তদন্ত চলাকালীন গ্রেফতার করা হয়েছিল সইদুল ইসলাম এবং আবু সামাদকে।
পরে তদন্তভার নেয় এনআইএ। তারা ইশা খান নামে আরেক সন্দেহভাজনকে গ্রেফতার করে। কিন্তু এই তিন অভিযুক্তকেই বেকসুর খালাস করেছে আদালত।







