গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home North 24Pgs দুই বাংলার ভোটার তালিকায় নাম গোবরডাঙার চিকিৎসকের

    দুই বাংলার ভোটার তালিকায় নাম গোবরডাঙার চিকিৎসকের

    0
    91
    ছবি সৌজন্যে : নিজস্ব

    এপার-ওপার দই বাংলায় ভোটার তালিকায় নাম রয়েছে গোবরডাঙার চিকিৎসকের। বাংলাদেশের সাতক্ষীরার ভোটার তালিকায় নাম রয়েছে উত্তর ২৪ পরগনার গোবরডাঙার চিকিৎসক গোতম ঢালি ও তার পরিবারের।

    আবার এদেশেরও ভোটার, আধার কার্ড রয়েছে পরিবারের। খবর জানাজানি হতেই শনিবার বাড়িতে গিয়েছে পুলিশ। গোবরডাঙার বেড়গুম ২ গ্রাম পঞ্চায়েতের ১৬৪ নম্বর বুথের ভোটার তারকনাথ ঢালি। ভারতের পাশাপাশি বাংলাদেশের ভোটার তালিকাতেও তাঁর এবং তার পরিবারের নাম রয়েছে। তারকনাথের ছেলে গৌতম ঢালি পেশায় চিকিৎসক।

    তারকনাথের জাবি বছর দশেক আগে বাংলাদেশ থেকে এদেশে এসেছেন তাঁরা। তারপর উত্তর ২৪ পরগনাতেই বসবাস করছেন। কীভাবে ভোটার কার্ড, আধার কার্ড পেয়েছেন ঢালি পরিবার খতিয়ে দেখছেন গোবরডাঙা থানার তদন্তকারী অফিসাররা।