গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National রাহুলকে কাঠগড়ায় তোলা উচিত নয়: রাজীব শুক্ল

    রাহুলকে কাঠগড়ায় তোলা উচিত নয়: রাজীব শুক্ল

    0
    81
    ছবি সৌজন্যে : এক্স
    বিহারের ভোট ভরাডুবির পর কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে কাঠগড়ায় তুলছেন অনেকে। এবার তাঁর হয়ে ব্যাট হাতে ময়দানে নেমে পড়েছেন অপর কংগ্রেস সাংসদ রাজীব শুক্ল।
    তিনি বলেছেন, লোকসভা নির্বাচনে দারুণ কাজ করেছিলেন রাহুল। সরকার গড়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। এবারও রাহুল গান্ধী ভালো প্রচার করেছেন, তাঁকে দোষ দেওয়া উচিত নয়, মন্তব্য কংগ্রেস নেতা রাজীবের।
    এরপর তাঁর সংযোজন, বিহারে টানা ১৫ দিন ভোটাধিকার যাত্রা করেছিলেন রাহুল গান্ধী। কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়গে সবাই বিহারে নির্বাচনী প্রচার করেছিলেন। বিহারে এনডিএ জয় নিয়ে সরাসরি নির্বাচন কমিশনের ঘাড়ে দায় ঠেলে কংগ্রেস সাংসদ রাজীব শুক্ল-র মন্তব্য ভোটে পক্ষপাতদুষ্ট আচরণ করেছে কমিশন।