গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National আগামী সপ্তাহেই এসআইআর নিয়ে আলোচনা

    আগামী সপ্তাহেই এসআইআর নিয়ে আলোচনা

    0
    61
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    বিরোধীদের চাপে আগামী সপ্তাহেই সংসদে এসআইআর নিয়ে আলোচনায় রাজি হয়েছে কেন্দ্রীয় সরকার।খবর, সম্ভবত ৯ এবং ১০ ডিসেম্বর আলোচনা হবে এসআইআর নিয়ে।

    ১০ ঘণ্টা সময় বরাদ্দ হয়েছে আলোচনার জন্য। উল্লেখ্য, শীতকালীন অধিবেশনের শুরু থেকেই এসআইআর নিয়ে আলোচনা চেয়েছে বিরোধীরা।এদিকে শীতকালীন অধিবেশনে দুটি বিষয় নিয়ে আলোচনার জন্য সময় নির্ধারণ করেছে বিজনেস অ্যাডভাইসরি কাউন্সিল।জানা গিয়েছে, ৮ ডিসেম্বর, সোমবার বন্দে মাতরম নিয়ে আলোচনা হবে সংসদে। তার পরের দু’ দিন স্থির করা হয়েছে এসআইআর নিয়ে আলোচনার জন্য। অর্থাৎ ৯ এবং ১০ ডিসেম্বর আলোচনা হবে এই বিতর্কিত ইস্যু নিয়ে। ১০ ঘন্টা সময় বরাদ্দ হয়েছে এই দুই বিষয় নিয়ে আলোচনার জন্য। জানা গিয়েছে, সোমবার বন্দে মাতরম সংক্রান্ত আলোচনা শুরু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কংগ্রেস সাংসদ কে সুরেশ বলেছেন, বিএসির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বন্দে মাতরম এবং ভোটার তালিকা সংশোধন নিয়ে আলোচনা হবে। সোমবার প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থাকবেন সংসদে। তিনিই বন্দে মাতরম নিয়ে আলোচনার সূচনা করবেন। পরে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুও জানিয়েছেন, ৯ ডিসেম্বর দুপুর ১২টা থেকে সংসদে শুরু হবে এসআইআর আলোচনা।

    তবে সেই আলোচনায় প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন কিনা তা জানা যায়নি। এর মধ্যে শীতকালীন অধিবেশেনের প্রথম দিন থেকেই এসআইআর নিয়ে বিরোধীদের আলোচনার দাবিতে তপ্ত হয়ে উঠেছে সংসদ। সোমবার দফায় দফায় মুলতুবি করে দিতে হয় লোকসভার অধিবেশন। সেই একই ছবি ছিল মঙ্গলবারও। বিরোধী শিবির সম্মিলিতভাবে বিক্ষোভ দেখানোয় দফায় দফায় মুলতুবি করে দিতে হয় অধিবেশন।