গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International পুতিনের সিদ্ধান্তে নিঃশর্ত সমর্থন কিমের

    পুতিনের সিদ্ধান্তে নিঃশর্ত সমর্থন কিমের

    0
    63
    ছবি সৌজন্যে : এক্স

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতিটি সিদ্ধান্তের প্রতি নিঃশর্ত সমর্থন দেওয়ার কথা ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

    পুতিনকে লেখা একটি চিঠিতে মস্কো ও পিয়ংইয়ংয়ের সম্পর্ক যখন সামরিক ও কৌশলগতভাবে আরও ঘনিষ্ঠ হচ্ছে, ঠিক সেই প্রেক্ষাপটেই কিমের এই অবস্থান নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।এর আগে পুতিনকে নতুন বছরের শুভেচ্ছায় কিম রাশিয়ার সাথে উত্তর কোরিয়ার সম্পর্ক ঐতিহাসিক রক্তের সম্পর্কের সাথে জড়িত বলে মন্তব্য করেছিল।বিশেষ করে আমেরিকার ভেনেজুয়েলা আক্রমণ, ইউক্রেন যুদ্ধ এবং দু’ দেশের সামরিক সহযোগিতা ঘিরে এই বার্তা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বার্তাসংস্থা বলছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সব নীতি ও সিদ্ধান্তে নিঃশর্ত সমর্থনের ঘোষণা দিয়েছেন কিম জং উন।কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, পুতিনকে লেখা এক চিঠিতে কিম একথা জানান। কিম বলেছেন, আমি আপনার সব নীতি ও সিদ্ধান্ত নিঃশর্তভাবে সম্মান করি এবং নিঃশর্ত সমর্থন দিই। আপনার ও রাশিয়ার স্বার্থে সব সময় আপনার পাশে থাকার দৃঢ় ইচ্ছা আমার রয়েছে। এই সিদ্ধান্ত স্থায়ী ও অপরিবর্তনীয়।চিঠিতে কিম আরও লিখেছেন, আমাদের মধ্যে প্রকৃত কমরেডসুলভ সম্পর্ক আমি আবারও গভীরভাবে অনুভব করেছি।

    এই সুযোগে আমি জোর দিয়ে বলতে চাই, আপনার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আমি সবচেয়ে মূল্যবান এবং গর্বের বিষয় বলে মনে করি। কেসিএনএ জানিয়েছে, রুশ প্রেসিডেন্টের পাঠানো এক অভিনন্দন বার্তার জবাবে এই চিঠি পাঠান কিম জং উন। তবে পুতিন কবে বা কোন উপলক্ষে ওই বার্তা পাঠিয়েছিলেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। উল্লেখ্য সাম্প্রতিক বছরগুলোতে উত্তর কোরিয়া ও রাশিয়ার সম্পর্ক উল্লেখযোগ্যভাবে ঘনিষ্ঠ হয়েছে।