
আগামী সপ্তাহে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো ট্রাম্পের সঙ্গে দেখা করতে ওয়াশিংটনে যাচ্ছেন।
ফক্স নিউজের হ্যানিটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টি নিশ্চিত করেছেন। সাংবাদিকরা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর মাচাদো ট্রাম্পের সঙ্গে দেখা করার পরিকল্পনা রয়েছে কিনা জানতে চান।প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী সপ্তাহে কোনো এক সময় মাচাদো আসবে। দেখা করার পর তাকে তাকে শুভেচ্ছা জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তবে বৈঠকের বিষয়ে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া জানায়নি।এদিকে আগামী সপ্তাহে ট্রাম্প ও মাচাদোর মধ্যে বৈঠক হলে এটি তাদের মধ্যে প্রথম সরাসরি বৈঠক হবে। মাচাদো সম্প্রতি জানিয়েছেন, তিনি অক্টোবর মাসের নোবেল শান্তি পুরস্কার জয়ের পর থেকে ট্রাম্পের সঙ্গে কথা বলেননি।
উল্লেখ্য,মাচাদো ভেনেজুয়েলার বিরোধীদলীয় আন্দোলনের একটি প্রধান মুখ এবং নোবেল শান্তি পুরস্কার জয়ী নেতা হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছেন।প্রেসিডেন্ট ট্রাম্প এ ঘোষণার সময় আরও বলেছেন, ভেনেজুয়েলায় প্রচুর পরিমাণ তেল উৎস রয়েছে এবং মার্কিন কোম্পানিগুলো সেখানে বিনিয়োগ করবে এবং দেশটির তেল ক্ষেত্র পুনর্গঠনের কাজ করবে।









