গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata বীরভূম থেকে সরল বগটুই মামলা

    বীরভূম থেকে সরল বগটুই মামলা

    0
    70
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    বীরভূম থেকে সরে গেল বগটুই মামলা। সাক্ষীদের প্রভাবিত করার অভিযোগ তুলে এই মামলা অন্যত্র সরানোর আর্জি জানিয়েছিল সিবিআই। বুধবার হাইকোর্টের বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়ের একক বেঞ্চ মামলাটি পূর্ব বর্ধমান জেলায় সরানোর নির্দেশ দিয়েছেন।

    এবার মামলাটির শুনানি কোথায় হবে তা পূর্ব বর্ধমান জেলা বিচারক স্থির করবেন। এর আগে সিবিআইয়ের তরফে দাবি করা হয়েছিল বগটুই মামলার প্রায় ১০০ জন সাক্ষীকে প্রভাবিত করার চেষ্টা করছে। আদালতে সাক্ষীরা বয়ান বদলে ফেলছেন। তাই মামলাটি অন্য জেলায় স্থানান্তরিত করার আর্জি জানায় তদন্তকারী সংস্থা। ২০২২-র ২১ মার্চ রাতে রামপুরহাটের বগটুইয়ে বোমা মেরে খুন করা হয় তৃণমূল নেতা তথা বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে। এই ঘটনার পরেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

    ভাদু শেখের অনুগামীরা বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেন। মৃত হয় ১০ জনের। এই ঘটনায় রামপুরহাট ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আনারুল হোসেন সহ ২৩ জনের নামে চার্জশিট দেয়।