গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata মাদ্রাসা শিক্ষকদের অভিযানে ধুন্ধুমার, নওশাদের সঙ্গে ধাক্কাধাক্কি

    মাদ্রাসা শিক্ষকদের অভিযানে ধুন্ধুমার, নওশাদের সঙ্গে ধাক্কাধাক্কি

    0
    54
    ছবি সৌজন্যে : নিজস্ব

    মাদ্রাসা শিক্ষকদের নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার কলকাতার রাস্তা। শিয়ালদহ থেকে মিছিল করে এসএন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলায় নিউ মার্কেটের কাছে আসতেই বাধা দেয় পুলিশ। ব্যারিকেড দিয়ে মিছিল আটকাতেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।

    পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায়। সরকার অনুমোদিত আনএডেড মাদ্রাসা ঐক্যমঞ্চের সদস্যরা রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভকারীদের দাবি বেতন বৃদ্ধি, মিড ডে মিল চালু সহ সরকারি সুযোগ সুবিধে দিতে হবে। এরকম একাধিক দাবিতে সল্টলেকে ৫০ দিন ধরে বিক্ষোভ অবস্থান করছেন তাঁরা। যেহেতু তাদের দফতর মুখ্যমন্ত্রী দেখেন তাই নবান্ন অভিযানের সিদ্ধান্ত নেন মাদ্রাসা শিক্ষকরা। তাঁদের আরও দাবি তিন বছর অন্তর ইনক্রিমেন্ট চালু করতে হবে। এদিকে এই কর্মসূচিতে সামিল হয়েছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। তাঁর অভিযোগ নিজেদের দাবি জানাতেও পারছেন না শিক্ষকরা।

    ব্যারিকেড দিয়ে তাদের কন্ঠ রোধ করা হচ্ছে। নওশাদ সিদ্দিকি নিজেই ব্যারিকেড সরানোর চেষ্টা করেন। পুলিশ বাধা দিলে ধাক্কাধাক্তিতে জড়িয়ে পড়েন নওশাদ সিদ্দিকি।