গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata মুখ্যমন্ত্রী হবেন তিনিই, ঘোষণা মমতার

    মুখ্যমন্ত্রী হবেন তিনিই, ঘোষণা মমতার

    0
    8
    ছবি সৌজন্যে :ফেসবুক

    চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন তিনিই। নিজের কেন্দ্র ভবানীপুরে দাঁড়িয়ে ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছেন ভবানীপুরে তিনি নন, প্রার্থী তৃণমূল।

    মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন তৃণমূলের মোকাবিলা করতে বাইরের থেকে পুলিশ আনতে হচ্ছে। হাজার হাজার কেন্দ্রীয় বাহিনী আনা হয়েছে। সাঁজোয়া গাড়ি নিয়ে আসা হয়েছে। এসআইআরের নামে ৯০ লাখ নাম বাদ দিয়েছে। ৩০০ জন মানুষ এসআইআরে মৃত্যু হয়েছে। বিজেপিকে জেতাতে এত মানুষের নাম বাদ দিয়েছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এতকিছুর পরেও বাংলাকে জোর করে দখল করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তিনি একদিন নয়, ৩৬৫ দিন মানুষের পাশে থাকেন। সব ধর্মের অনুষ্ঠানে পার্টিসিপেট করেন।

    এদিকে চক্রবেড়িয়ার সভায় কাছে অন্য একটি দলের মাইকিং নিয়ে বিরক্ত মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা শুরুর কয়েক মিনিটের মধ্যেই সভা ছেড়ে বেরিয়ে গিয়েছে।