গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Kolkata হাজরায় মুখোমুখি তৃণমূল-বিজেপি

    হাজরায় মুখোমুখি তৃণমূল-বিজেপি

    0
    7
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুরের হাজরা মোড়ে মুখোমুখি তৃণমূল-বিজেপি। শনিবার বিকেলে ভবানীপুর কেন্দ্রে জনসংযোগে ছিলেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে নিজের পাড়ায় প্রচারে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।

    কালীঘাট থেকে তৃণমূলের মিছিল অন্যদিকে বালিগঞ্জ ফাঁড়ির দিক থেকে বিজেপির মিছিল হাজরা মোড়ে পৌঁছতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। তৃণমূলের তরফে জয় বাংলা স্লোগান দেওয়া হয়। পাল্টা জয় শ্রীরাম স্লোগান দেয় বিজেপির কর্মী সর্মকরা। মুহূর্তে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই পক্ষের মাঝে পুলিশ ব্যারিকেড হয়ে দাঁড়িয়ে থাকে। শুভেন্দু অধিকারী তৃণমূলের বিরুদ্ধে জোরে মাইক বাজিয়ে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন।

    এর আগে ভবানীপুর কেন্দ্রে শুভেন্দু অধিকারীর মনোনয়নের দিন ঠিক একই ঘটনা ঘটেছিল। সেদিন শুভেন্দু অধিকারীর সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।