গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National মাওবাদী শীর্ষনেতা দেবজির আত্মসমর্পণ 

    মাওবাদী শীর্ষনেতা দেবজির আত্মসমর্পণ 

    0
    48
    ছবি সৌজন্যে : সংগৃহীত

    মাওবাদী শীর্ষনেতা তিপ্পিরি তিরুপতি ওরফে দেবজি আত্মসমর্পণ করলেন। সূত্রের খবর নিষিদ্ধ সংগঠনের অন্দরে সাম্প্রতিক সময়ে তিনিই হয়ে উঠেছিলেন ‘এক নম্বর’ নেতা।

    যদিও এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেনি তেলেঙ্গানা পুলিশ। গত বছর নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হন সিপিআই-র সাধারণ সম্পাদক নাম্বালা কেশব রাও ওরফে বাসবরাজ। তারপর থেকে দেবজিকেই ওই পদে বসানো হয়। মাওবাদীদের পলিটব্যুরো সদস্য ছিলেন তিনি। এবার মাওবাদীদের সেই শীর্ষনেতাই আত্মসমর্পণ করলেন পুলিশের কাছে। ৬২ বছর বয়সি দেবজির মাথার দাম ছিল ১ কোটি টাকা।

    জানা যাচ্ছে, দেবজির পাশাপাশি অপর মাওবাদী শীর্ষনেতা মল্ল রাজি রেড্ডি এবং আরও বেশ কয়েক জন মাওবাদী ক্যাডার রবিবার আত্মসমর্পণ করেছেন। আগামী ৩১ মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদীদের নির্মূল করার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র। শনিবারও অসম থেকে সেই কথা স্মরণ করিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শীর্ষ মাওবাদী নেতার আত্মসমর্পণ সেই লক্ষ্যে একটি বড় পদক্ষেপ।