গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home National ভুল স্বীকার, শিষ্য কেজরিওয়ালের পাশে গুরু আন্না 

    ভুল স্বীকার, শিষ্য কেজরিওয়ালের পাশে গুরু আন্না 

    0
    30
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
    ভুল স্বীকার করে ফের একবার শিষ্য অরবিন্দ কেজরিওয়ালের পাশে দাঁড়িয়েছেন গুরু আন্না হাজারে। আবগারি দুর্নীতিতে অরবিন্দ কেজরিওয়ালের কোনও ভূমিকা ছিল না।
    এমনই দাবি করেছেন গুরু আন্না হাজারে। দুর্নীতির বিরুদ্ধে তাঁর আন্দোলনের জোরেই দিল্লির মসনদের অলিন্দে পৌঁছে গিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু পরে সেই আবগারি দুর্নীতিতে নাম জড়ানোয় অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গেই দূরত্ব তৈরি হয় আন্না হাজারের।
    দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়ার পরই বিভিন্ন সময়ে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। কিন্তু আবগারি কেলেঙ্কারিতে এবার দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীকে মুক্তি দিয়েছে আদালত। তারপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে আন্না বলেছেন, দেশ বিচার ব্যবস্থার উপর নির্ভর করে। বিচার ব্যবস্থা দেশের সর্বোচ্চ ব্যবস্থা। দেশ বিভিন্ন রাজনৈতিক দল, বর্ণ, ধর্ম এবং সম্প্রদায়ের সমন্বয়ে গঠিত। বিচার ব্যবস্থার কারণে দেশ সঠিকভাবে চলছে।