গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata গিরিশপার্ককাণ্ডে অভিযুক্তদের পুলিশ হেফাজত, বিক্ষোভ বিজেপির

    গিরিশপার্ককাণ্ডে অভিযুক্তদের পুলিশ হেফাজত, বিক্ষোভ বিজেপির

    0
    22
    ছবি সৌজন্যে : ফাইল
    গিরিশপার্কে অশান্তি রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার ১ অভিযুক্তকে ১৯ মার্চ পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠাল আদলত।
    এদের মধ্যে ৩ জন বিজেপির সক্রিয় কর্মী বলে দাবি করেছেন বিজেপি নেতা সজল ঘোষ। অভিযুক্তদের বিরুদ্ধে অবৈধভাবে জমায়েত, খুনের চেষ্টা, সরকারি কর্মীদের কাজে বাধা, অস্ত্র দিয়ে আঘাত, সরকারি সম্পত্তি ভাঙচুর সহ বেশ কয়েকটি ধারা দিয়েছে পুলিশ। এছাড়াও ডব্লুবিএমপিও আইনের ধারাও যোগ করা হয়েছে। রবিবার ৯ অভিযুক্তকে ব্যাঙ্কশাল কোর্টে পেশের সময় বাইরে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকরা।
    শনিবারের পর রবিবারও বরনগর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি। গিরিশপার্কে অশান্তির ঘটনায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করে পুলিশ।