গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home International তেলের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়ালো

    তেলের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়ালো

    0
    23
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    ইরানের সাউথ পারস গ্যাসক্ষেত্রে হামলা চালিয়েছে ইসরায়েল। এর জবাবে মধ্যপ্রাচ্যজুড়ে জ্বালানি স্থাপনাগুলোতে একের পর এক হামলা চালাচ্ছে তেহরান। এতে অস্থির হয়ে পড়েছে বিশ্বের জ্বালানি তেল ও গ্যাসের বাজার।

    ব্রেন্ট ক্রুডের ফিউচার দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়িয়ে গেছে, যা এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ। একই সঙ্গে গ্যাসের দামও প্রায় ৩০ শতাংশ বেড়েছে।

    বাজার বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি বন্ধ থাকলে জ্বালানির দাম আরও উল্লেখযোগ্য হারে বাড়তে পারে। এদিকে মধ্যপ্রাচ্যের মানদণ্ড তেল যেমন, ওমান ও দুবাই ক্রুড এরই মধ্যে ১৫০ ডলারের সীমা অতিক্রম করেছে। ফলে ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট না হলেও ২০০ ডলার এখন আর দূরের নয়। এই অবস্থায় এখন থেকে তেলের দাম কতটা বাড়বে, তা প্রায় পুরোপুরি নির্ভর করছে হরমুজ প্রণালি কতদিন বন্ধ থাকে তার ওপর।