গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home South 24 Pgs বিক্ষোভের মুখে আরাবুল, থানায় সওকত

    বিক্ষোভের মুখে আরাবুল, থানায় সওকত

    0
    187
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    প্রচারে বেরিয়েই বাধা-হামলার মুখে পড়েছেন আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ আইএসএফ কর্মীদের।
    ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ক্যানিং পূর্বের চন্দনেশ্বর বাজারে। দীর্ঘক্ষণ রাস্তা বন্ধ করে প্রতিবাদ করেন আইএসএফ কর্মীরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সোমবারই প্রার্থী তালিকা ঘোষণা করেছে আইএসএফ। প্রার্থী তালিকা প্রকাশের পরই প্রচারে বেরিয়েছিলেন। কিন্তু, প্রথম দিনই তাঁকে বিক্ষোভের মুখে পড়তে হয়। মুহূর্তের মধ্যে দুই পক্ষ বচসায় জড়িয়ে পড়ে। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। যদিও এই অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
    এদিকে, এই ঘটনার ঘণ্টা দুয়েক পরেই ভাঙড়ে সওকত মোল্লার গাড়ির উপর হামলা করেছে আইএসএফ। এমনই অভিযোগ তুলে ভাঙড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তৃণমূল প্রার্থী সওকত মোল্লা।