গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National তামিলনাড়ু ভোটে প্রার্থী টিভিকে-র, ২টি আসনে বিজয়

    তামিলনাড়ু ভোটে প্রার্থী টিভিকে-র, ২টি আসনে বিজয়

    0
    15
    ছবি সৌজন্যে : এক্স
    তামিলনাড়ুর আসন্ন বিধানসভা ভোটে বড় চমক। অভিনেতা-রাজনীতিক বিজয় লড়বেন পেরাম্বুর ও ত্রিচি ইস্ট কেন্দ্র থেকে। নিজের দল তামিলাগা ভেট্রি কাঝাগমের প্রার্থীদের নাম ঘোষণা করে ভোটারদের উদ্দেশে স্পষ্ট বার্তা, একবার সুযোগ দিন, হুইসেলেই আসবে বিপ্লব।
    হবে বিরাট পরিবর্তন। রবিবার প্রার্থী তালিকা প্রকাশের সময় বিজয় বলেছেন, এটা শুধু প্রার্থীদের নাম ঘোষণা নয়, এরা জনগণের রক্ষক। টিভিকে-র প্রার্থীরা সাধারণ মানুষ, কোনও হেভিওয়েট নন।
    একইসঙ্গে ভোটারদের কাছে আবেদন, তাঁকে এবং দলের অন্য প্রার্থীদের আলাদা করে না দেখে একইভাবে সমর্থন করতে। ২৩ এপ্রিল এক দফায় ২৩৪টি আসনে ভোটগ্রহণ হবে তামিলনাড়ুতে। এই নির্বাচনে শাসক দল ডিএমকে-র সামনে চতুর্মুখী লড়াই। একদিকে এআইএডিএমকে ও বিজেপির জোট, অন্যদিকে বিজয়ের টিভিকে-র অভিষেক, সঙ্গে রয়েছে এস রামদোসের পিএমকে এবং শশীকলা-ঘনিষ্ঠ শিবিরের জোট, যা চতুর্থ ফ্রন্ট তৈরি করেছে।