গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National শিক্ষিকাকে পার্টিতে ডেকে গণধর্ষণ গুরুগ্রামে

    শিক্ষিকাকে পার্টিতে ডেকে গণধর্ষণ গুরুগ্রামে

    0
    80
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    এক শিক্ষিকাকে পার্টিতে ডেকে নিয়ে গিয়ে গণধর্ষণ করার অভিযোগে গুরুগ্রামে চার জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতেরা সকলেই জিমের প্রশিক্ষক।
    মল অভিযুক্ত হিমাচল প্রদেশের বাসিন্দা।দু’জন মহেন্দ্রগড় এবং এক জন উত্তরপ্রদেশের প্রয়াগরাজের বাসিন্দা। তাদের আদালতে হাজির করিয়ে হেফাজতে নিয়েছে পুলিশ। ২৯ বছরের নির্যাতিতা গুরুগ্রামের বাসিন্দা। স্বামীর সঙ্গে সেখানে থাকেন তিনি। ওই শহরের একটি প্রতিষ্ঠানে বিদেশি ভাষা পড়ান তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত সেপ্টেম্বর মাসে একটি পার্টিতে অভিযুক্তের সঙ্গে পরিচয় হয় তাঁর। তার পরে বেশ কয়েক বার দু’জনে দেখা করেছেন। গত ১ অক্টোবর শিক্ষিকাকে ফোন করেন মূল অভিযুক্ত। তিনি নিজের এক বন্ধুর বাড়ির পার্টিতে তাঁকে ডেকে পাঠিয়েছিলেন। অভিযোগ, শিক্ষিকা সেখানে উপস্থিত হলে তাঁকে যৌন নির্যাতন করেছেন ওই যুবক। এর পরে যার বাড়ি, সেই যুবক এবং আরও দু’জন তাঁকে ধর্ষণ করেছেন।
    পরের দিন সকালে থানায় অভিযোগ দায়ের করেছেন ওই শিক্ষিকা। তার পরেই চার জনকে গ্রেফতার করা হয়েছে।