
প্রত্যেক এসআইআর শুনানি কেন্দ্রের পাশে তৃণমূলের সহায়তা শিবিরের ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার প্রায় দেড় লাখ তৃণমূলের বিএলএ নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সেখানেই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন তিনি। শনিবার এসআইআর-র দ্বিতীয় পর্বের শুনানির প্রথম দিন ছিল। শুনানিতে অসুস্থ মানুষজন বয়স্ক ব্যক্তি এমনকি অন্তঃসত্ত্বা মহিলাদের লাইনে দাঁড়ানো নিয়ে বিতর্ক তৈরি হয়। এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি প্রশ্ন তুলেছেন কেন কমিশন বাড়িতে গিয়ে অসুস্থ ব্যক্তি, অন্তসত্ত্বা মহিলাদের ভোটার লিস্টের সমস্যা মেটাচ্ছে না। যদিও নির্বাচন কমিশনের তরফে ঘোষণা করা হয়েছে ৮৫ বছরের ঊর্ধ্বে ভোটারদের লাইন দিতে হবে না।
এবার তৃণমূলের সহায়তা শিবিরের মাধ্যমে মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতা কর্মীদের নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।









