
নিরাপত্তারক্ষী কনস্টেবলকে মারধরের অভিযোগে হুমায়ুন কবিরের ছেলেকে আটক করার ঘটনাকে নাটক বলছেন শমীক ভট্টাচার্য, অধীর চৌধুরিরা।
বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেছেন হুমায়ুন কবিরকে জনসমক্ষে আরও প্রমিনেন্ট করে তোলার প্রচেষ্টা করা হয়েছে। তাঁর কথায় হুমায়ুন কবির তৃণমূলের সৃষ্টি। হুমায়ুন কবির তৃণমূলের কর্মসূচিকে বাস্তবায়ন করতে চায়। তাই এখন অনেক নাটক হবে। কার্যত একই কথা বলেছেন অধীর চৌধুরিও। তিনি প্রশ্ন তুলেছেন হুমায়ুন কবির যে মসজিদ তৈরির কথা বলছেন তার কোনও প্ল্যান রয়েছে কিনা।
তাই মসজিদ নির্মাণ নিয়ে মানুষের মনে বিভিন্ন প্রশ্ন উঠছে।







