গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Bankura তালিকা বেরতেই বাঁকুড়ায় ক্ষোভ, কল্যাণের আশ্বাস

    তালিকা বেরতেই বাঁকুড়ায় ক্ষোভ, কল্যাণের আশ্বাস

    0
    424
    ছবি সৌজন্যে : নিজস্ব

    চূড়ান্ত ভোটার তালিকায় বেরতে বিক্ষোভ শুরু হয়েছে বাঁকুড়ায়। সেখানে ১ লাখ ৩৫ হাজার ভোটারের নাম বাদ গিয়েছে। তাতেই কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বিক্ষোভকারীরা।

    প্রশ্ন তুলেছেন এতগুলো বছর ভোট দেওয়ার পরেও কিভাবে নাম বাদ যেতে পারে। বাঁকুড়া শহরে তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে বিক্ষোভ দেখানো হয়। যদিও মানুষজনকে আতঙ্কিত না হতে পরামর্শ দিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন আন্ডার অ্যাজুডিকেশন বা নিষ্পত্তি হয়নি যাদের নাম, তাদের নাম ধাপে ধাপে ভোটার লিস্টে সংযুক্ত হবে।

    তাঁর দাবি মুখ্যসচিবের নামই আন্ডার অ্যাজুডিকেশন রয়েছে। বিজেপি মানুষকে আতঙ্কিত করার ষড়যন্ত্র করেছে বলে অভিযোগ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।