গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Kolkata মঞ্চ ভাঙল সেনা, যৌক্তিকতা নিয়ে প্রশ্ন মুখ্যমন্ত্রীর

    মঞ্চ ভাঙল সেনা, যৌক্তিকতা নিয়ে প্রশ্ন মুখ্যমন্ত্রীর

    0
    104
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশে তৃণমূলের ধর্নামঞ্চ খুলে দিয়েছে সেনাবহিনী। এরপরই তড়িঘড়ি সেখানে পৌঁছে গিয়ে সেনার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
    তিনি বলেছেন, মাইকের কানেকশন কেটে দিয়েছে। স্টেজ ভেঙে দিয়েছে, পাশাপাশি প্যান্ডেলও আর্মিকে দিয়ে খুলিয়েছে। তবে, তাঁর আর্মির বিরুদ্ধে কোনও ক্ষোভ নেই। কারণ, তিনি সেনাকে নিয়ে গর্বিত। কিন্তু সেনাকে যখন বিজেপির কথায় চলতে হয়, তখন দেশটা কোথায় যায়, তা নিয়ে সন্দেহ জাগে। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন, তৃণমূলের এই কর্মসূচির জন্য কোনও রাস্তা বন্ধ নেই। শনি এবং রবিবার কর্মসূচি হয়। তার জন্য অনুমতিও নেওয়া ছিল। তিনি বলেছেন, দরকার হলে পুলিশের সঙ্গে কথা বলত।
    পুলিশ পার্টির সঙ্গে কথা বলে প্যান্ডেল খুলে দিতে পারত। ধর্নামঞ্চ অন্য জায়গায় শিফট করা যেত।