
হাসপাতালে ভর্তি কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলে। বছর বিরানব্বইয়ের শিল্পীকে মুম্বইয়ের একটি হাসপাতালের আইসিইউ -তে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। পরিবারের তরফে জানানো হয়েছে, অতিরিক্ত ক্লান্তি এবং বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি রয়েছেন আশা ভোঁসলে।
আশা ভোঁসলের নাতনি জানাই ভোঁসলে এক্স হ্যান্ডলে কিংবদন্তি শিল্পীর হাসপাতালে ভর্তির কথা স্বীকার করেছেন। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, তাঁর ঠাকুমা আশা ভোঁসলে অতিরিক্ত ক্লান্তি এবং বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি রয়েছেন। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে এবং আমরা আশা করছি খুব শীঘ্রই সবকিছু ঠিক হয়ে যাবে। আশা ভোঁসলে ১৯৪৮ সালে চুনারিয়া’ ছবির সাওয়ান আয়া গানটির মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন। তিনি তাঁর কর্মজীবনে এ পর্যন্ত প্রায় ১৬ হাজার গান গেয়েছেন।








