গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home International ব্যর্থ শান্তি বৈঠক, সুর চড়াল তেহরান, পাল্টা আমেরিকা

    ব্যর্থ শান্তি বৈঠক, সুর চড়াল তেহরান, পাল্টা আমেরিকা

    0
    12
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    ইসলামাবাদে ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ হয়েছে ইরান ও আমেরিকার। যদিও আমেরিকা এই আলোচনার ব্যর্থতার জন্য দায় ঠেলছে ইরানের দিকেই। অভিযোগ, সমঝোতায় সদিচ্ছার অভাব রয়েছে তেহরানের।
    বৈঠক শেষে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স দাবি করেছেন, ইরান তাঁদের সঙ্গে ঠিক মতো সহযোগিতা করতে রাজি হয়নি। বৈঠক ব্যর্থ হয়েছে। বৈঠক ব্যর্থ হওয়ার পুরো দায় তেহরানের উপরই ঠেলেছে আমেরিকা। শুধু তা-ই নয়, ইরানের অনমনীয় মনোভাবেরও সমালোচনা করা হয়েছে আমেরিকার তরফে।
    তবে ইরান অন্য দাবি করছে। তাদের পাল্টা দাবি, আমেরিকা এমন কিছু অযৌক্তিক দাবি করছিল যেগুলি দেশের সার্বভৌমত্বের স্বার্থে, দেশের মানুষের নিরাপত্তার স্বার্থে কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভান্স আলোচনা শেষে বেরিয়ে যখন প্রথম ঘোষাণ করেছেন, একটা দুঃসংবাদ রয়েছে। ইরানের সামনে তাঁরা ভাল এবং চূড়ান্ত প্রস্তাব রাখার পরেও তারা তাতে সম্মত হয়নি। ভান্সের এই বক্তব্যের ইরান পাল্টা প্রতিক্রিয়া দেয়। তাদের পাল্টা দাবি, আমেরিকার মধ্যে আন্তরিকতার অভাব রয়েছে।