
বাংলাদেশ পরিস্থিতির কথা মাথায় রেখে প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রেড রোড চত্বর। নাশকতা আশঙ্কায় নাকা চেকিং চালানো হচ্ছে শহর জুড়ে।
কলকাতা পুলিশ সূত্রে খবর, রবিবার রেড রোডে মোতায়েন থাকবেন ২৩০০ পুলিশ কর্মী। এছাড়াও রেড রোড সংলগ্ন এলাকায় অতিরিক্ত ২৩০০ বাহিনী মোতায়েন থাকছে। এছাড়াও থাকবেন ২ জন অতিরিক্ত সিপি পদমর্যাদার আধিকারিক, ৪ জন জয়েন্ট সিপি, ২২ জন ডিসি এবং ৪৬ জন এসিপি পদমর্যাদার আধিকারিক। ১১ টি ওয়াচ টাওয়ারের মাধ্যমে নজরদারি চালানো হবে। এছাড়াও থাকবে ক্যুইক রেসপন্স টিপ, এইচআরএফসি, আরএফএস এবং পিসিআর ভ্যান। চিড়িয়াখানা, ভিক্টোরিয়া ইত্যাদি ভ্রমণ স্থানেও নজদারি চালানো হবে।
প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে শহরের পাশাপাশি জেলাতেও নাকা তল্লাশি চালান পুলিশ কর্মীরা। বিভিন্ন শপিং মল, জনবহুল স্থানে স্নিপার ডগ, বস্তু স্কোয়াডের কর্মীরা তল্লাশি অভিযান চালান।








